আমাদের উদ্দেশ্য সনাতন ধর্ম্মের প্রচার ও সনাতন-ধর্ম্মাশ্রিত জাতিধর্ম্ম ও যুগধর্ম্ম অনুষ্ঠান। আমরা ভারতবাসী, আর্য্যজাতির বংশধর, আর্য্যশিক্ষা ও আর্য্যনীতির অধিকারী। এই আর্য্যভাবই আমাদের কুলধর্ম্ম ও জাতিধর্ম্ম। জ্ঞান, ভক্তি ও নিষ্কাম কর্ম্ম আর্য্যশিক্ষার মূল; জ্ঞান, উদারতা, প্রেম, সাহস, শক্তি, বিনয় আর্য্যচরিত্রের লক্ষণ। মানবজাতিকে জ্ঞান বিতরণ করা, জগতে উন্নত উদার চরিত্রের নিষ্কলঙ্ক আদর্শ দেওয়া, দুর্ব্বলকে রক্ষা করা, প্রবল অত্যাচারীকে শাসন করা আর্য্যজাতির জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সাধনে তাহার ধর্ম্মের চরিতার্থতা। আমরা ধর্ম্মভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট, ধর্ম্মসঙ্কর ও ভ্রান্তিসঙ্কুল তামসিক মোহে পড়িয়া আর্য্যশিক্ষা ও নীতিহারা। আমরা আর্য্যজাতি হইয়া শূদ্রত্ব ও শূদ্রধর্ম্মরূপ দাসত্ব অঙ্গীকার করিয়া জগতে হেয়, প্রবলপদদলিত ও দুঃখ-পরম্পরা-প্রপীড়িত হইয়াছি। অতএব যদি বাঁচিতে হয়, যদি অনন্ত নরক হইতে মুক্ত হইবার লেশমাত্র অভিলাষ থাকে, জাতির রক্ষা আমাদের প্রথম কর্ত্তব্য। জাতিরক্ষার উপায় আর্য্যচরিত্রের পুনর্গঠন। যাহাতে জননী জন্মভূমির ভাবী সন্তান জ্ঞানী, সত্যনিষ্ঠ, মানবপ্রেমপূর্ণ, ভ্রাতৃভাবের ভাবুক, সাহসী, শক্তিমান, বিনীত হয়, সমস্ত জাতিকে, বিশেষতঃ যুবকসম্প্রদায়কে সেইরূপ উপযুক্ত শিক্ষা, উচ্চ আদর্শ ও আর্য্যভাব-উদ্দীপক কর্ম্মপ্রণালী দেওয়া আমাদের প্রথম উদ্দেশ্য। এই কার্য্যে কৃতার্থ না হওয়া পর্য্যন্ত সনাতন ধর্ম্মপ্রচার ঊষর ক্ষেত্রে বীজবপন মাত্র।
স্ব স্ব প্রবৃত্তি চরিতার্থ করে, সত্য ও শক্তি প্রেমকে আশ্রয় করিয়া মানবজাতির মধ্যে প্রেমবিকাশ করিতে সচেষ্ট হয়। বৌদ্ধধর্ম্মের মৈত্রী ও দয়া, খ্রীষ্টধর্ম্মের প্রেমশিক্ষা, মুসলমান ধর্ম্মের সাম্য ও ভ্রাতৃভাব, পৌরাণিক ধর্ম্মের ভক্তি ও প্রেমভাব এই চেষ্টার ফলস্বরূপ। কলিযুগে সনাতন ধর্ম্ম মৈত্রী, কর্ম্ম, ভক্তি, প্রেম, সাম্য ও ভ্রাতৃভাবের সাহায্য লইয়া মানব-কল্যাণ সাধিত করে। জ্ঞান, ভক্তি ও নিষ্কাম কর্ম্ম গঠিত আর্য্যধর্ম্মে এই শক্তিসকল প্রবিষ্ট ও বিকশিত হইয়া বিস্তার ও স্বপ্রবৃত্তিপূরণের পথ খুঁজিতেছে। শক্তিস্ফুরণের লক্ষণ কঠিন তপস্যা, উচ্চাকাঙ্ক্ষা ও মহৎ কর্ম্ম। যখন এই জাতি তপস্বী, উচ্চাকাঙ্ক্ষী, মহৎ কর্ম্মপ্রয়াসী হইবে, তখন বুঝিতে হইবে, জগতের উন্নতির দিন আরব্ধ হইয়াছে, ধর্ম্মবিরোধিনী আসুরিক শক্তির সঙ্কোচ ও দেবশক্তির পুনরুত্থান অবশ্যম্ভাবী। অতএব এইরূপ শিক্ষাও বর্তমান সময়ে প্রয়োজনীয়।
আমাদের পুরাতন দার্শনিকগণ যখন জগতের মূলতত্ত্বগুলির অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন, তখন তাঁহারা এই প্রপঞ্চের মূলে একটী অনশ্বর ব্যাপক বস্তুর অস্তিত্ব অবগত হইলেন। আধুনিক পাশ্চাত্য বিজ্ঞানবিদ্গণ বহুকালের অনুসন্ধানে বাহ্যজগতেও এই অনশ্বর সর্ব্বব্যাপী একত্বের অস্তিত্ব সম্বন্ধে কৃতনিশ্চয় হইয়াছেন। তাঁহারা আকাশকেই ভৌতিক প্রপঞ্চের মূলতত্ত্ব বলিয়া স্থির করিয়াছেন। ভারতের পুরাতন দার্শনিকগণও বহু সহস্র বৎসর পূর্ব্বে এই সিদ্ধান্তে উপনীত হইয়াছিলেন যে, আকাশই ভৌতিক প্রপঞ্চের মূল তাহা হইতে আর সকল ভৌতিক অবস্থা প্রাকৃতিক পরিণাম দ্বারা উদ্ভূত হয়। তবে তাঁহারা এই সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত বলিয়া সন্তুষ্ট হন নাই। তাঁহারা যোগবলে সূক্ষ্মজগতে প্রবেশ করিয়া জানিতে পারিলেন যে, স্থূল ভৌতিক প্রপঞ্চের পশ্চাতে একটী সূক্ষ্ম প্রপঞ্চ আছে, এই প্রপঞ্চের মূল ভৌতিক তত্ত্ব সূক্ষ্ম আকাশ। এই আকাশও শেষ বস্তু নহে, তাঁহারা শেষ বস্তুকে প্রধান বলিতেন। প্রকৃতি বা জগন্ময়ী ক্রিয়াশক্তি তাঁহার সর্ব্বব্যাপী স্পন্দনে এই প্রধান সৃষ্টি করিয়া তাহা হইতে কোটী কোটী অণু উৎপাদন করেন এবং এই অণু দ্বারা সূক্ষ্মভূত গঠিত হয়। প্রকৃতি বা ক্রিয়াশক্তি আপনার জন্য কিছুই করেন না; যাঁহার শক্তি, তাঁহারই তুষ্টিসম্পাদনার্থ এই প্রপঞ্চের সৃষ্টি ও নানাবিধ গতি। আত্মা বা পুরুষ এই প্রকৃতির ক্রীড়ায় অধ্যক্ষ ও সাক্ষী। পুরুষ ও প্রকৃতি যাহার স্বরূপ ও ক্রিয়া, সেই অনির্ব্বচনীয় পরব্রহ্ম জগতের অনশ্বর অদ্বিতীয় মূল সত্য। মুখ্য মুখ্য উপনিষদে আর্য্য ঋষিগণের তত্ত্ব-অনুসন্ধানে যে সত্যগুলির আবিষ্কার হইয়াছিল, তাহাদের কেন্দ্রস্বরূপ এই ব্রহ্মবাদ ও পুরুষ-প্রকৃতিবাদ প্রতিষ্ঠিত আছে। তত্ত্বদর্শিগণ এই মূল সত্যগুলি লইয়া নানা তর্ক ও বাদবিবাদে ভিন্ন ভিন্ন চিন্তাপ্রণালী সৃষ্টি করিলেন। যাঁহারা ব্রহ্মবাদী তাঁহারা বেদান্ত দর্শনের প্রবর্ত্তক; যাঁহারা প্রকৃতিবাদের পক্ষপাতী তাঁহারা সাঙ্খ্যদর্শন প্রচার করিলেন। তাহা ভিন্ন অনেকে পরমাণুকেই ভৌতিক প্রপঞ্চের মূলতত্ত্ব বলিয়া স্বতন্ত্র পথের পথিক হইলেন। এইরূপ নানা পন্থা আবিষ্কৃত হইবার পর, শ্রীকৃষ্ণ গীতায় এই সকল চিন্তাপ্রণালীর সমন্বয় ও সামঞ্জস্য স্থাপন করিয়া ব্যাসদেবের মুখে উপনিষদের সত্যগুলি পুনঃপ্রবর্ত্তিত করিলেন। পুরাণকর্ত্তাগণও ব্যাসদেবের রচিত পুরাণকে আধার করিয়া সেই সত্যগুলির নানা ব্যাখ্যা — উপন্যাস ও রূপকচ্ছলে সাধারণ লোকের নিকট উপস্থিত করিলেন। ইহাতে বিদ্বানমণ্ডলীর বাদবিবাদ বন্ধ হইল
অধিকারভেদে জ্ঞান ও কর্ম্মের ব্যবস্থা করিলেন। কিন্তু তিনি সেই যুগের ক্রিয়াসঙ্কুল কর্ম্মমার্গের তীব্র প্রতিবাদ করায় বিপরীত ফল ফলিয়াছে। শঙ্করের প্রভাবে সেই কর্ম্মমার্গ লুপ্তপ্রায় হইল, বৈদিক ক্রিয়াসকল তিরোহিত হইল, কিন্তু সাধারণ লোকের মনে জগৎ মায়াসৃষ্ট, কর্ম্ম অজ্ঞানপ্রসূত ও মুক্তির বিরোধী, অদৃষ্টই সুখ-দুঃখের কারণ ইত্যাদি তমঃ-প্রবর্ত্তক মত এমন দৃঢ়রূপে বসিয়া গেল যে, রজঃশক্তির পুনঃপ্রকাশ অসম্ভব হইয়া উঠিল। আর্য্যজাতির রক্ষার্থ ভগবান পুরাণ ও তন্ত্রপ্রচারে মায়াবাদের প্রতিরোধ করিলেন। পুরাণে উপনিষদপ্রসূত আর্য্যধর্ম্মের নানাদিক কতকটা রক্ষিত হইল, তন্ত্র শক্তি-উপাসনায় মুক্তি ও ভক্তি রূপ দ্বিবিধ-ফল-প্রাপ্ত্যর্থ লোককে কর্ম্মে প্রবৃত্ত করাইলেন। প্রায়ই যাঁহারা জাতিরক্ষার্থ যুদ্ধ করিয়াছেন, প্রতাপসিংহ, শিবাজী, প্রতাপাদিত্য, চাঁদরায় প্রভৃতি প্রায় সকলেই শক্তি-উপাসক বা তান্ত্রিক যোগীর শিষ্য ছিলেন। তমঃপ্রসূত অনর্থের নিষেধ করিবার জন্য গীতায় শ্রীকৃষ্ণ কর্ম্মসন্ন্যাসের বিরোধী উপদেশ দিয়াছেন।
আমাদের ভাষায় অহঙ্কার শব্দটীর এমন বিকৃত অর্থ হইয়া গিয়াছে যে, আর্য্যধর্ম্মের প্রধান প্রধান তত্ত্ব বুঝাইতে অনেক সময় গোল হইয়া পড়ে। গর্ব্ব রাজসিক অহঙ্কারের একটা বিশেষ পরিণাম মাত্র, অথচ সাধারণতঃ অহঙ্কার শব্দের এই অর্থই বোঝা যায় যে, অহঙ্কার ত্যাগের কথা বলিতে গর্ব্ব পরিত্যাগ বা রাজসিক অহঙ্কার বর্জ্জনের কথা মনে উঠে। প্রকৃতপক্ষে অহংজ্ঞান মাত্রই অহঙ্কার। অহংবুদ্ধি মানবের বিজ্ঞানময় আত্মার মধ্যে সৃষ্ট হয় এবং প্রকৃতির অন্তর্গত তিনটি গুণের ক্রীড়ায় তাহার তিন প্রকার বৃত্তি বিকশিত হয়, সাত্ত্বিক অহঙ্কার, রাজসিক অহঙ্কার ও তামসিক অহঙ্কার। সাত্ত্বিক অহঙ্কার জ্ঞানপ্রধান ও সুখপ্রধান। আমার জ্ঞান হইতেছে, আমার আনন্দ হইতেছে, এই ভাবগুলি সাত্ত্বিক অহঙ্কারের ক্রিয়া। সাধকের অহং, ভক্তের অহং, জ্ঞানীর অহং, নিষ্কাম কর্ম্মীর অহং সত্ত্বপ্রধান, জ্ঞানপ্রধান, সুখপ্রধান। রাজসিক অহঙ্কার কর্ম্মপ্রধান। আমি কর্ম্ম করিতেছি, আমি জয় করিতেছি, পরাজিত হইতেছি, চেষ্টা করিতেছি, আমারই কার্য্যসিদ্ধি, আমারই অসিদ্ধি, আমি বলবান, আমি সিদ্ধ, আমি সুখী, আমি দুঃখী, এই সকল ভাব রজঃপ্রধান, কর্ম্মপ্রধান, প্রবৃত্তিজনক। তামসিক অহঙ্কার অজ্ঞতা ও নিশ্চেষ্টতায় পূর্ণ। আমি অধম, আমি নিরুপায়, আমি অলস, অক্ষম, হীন, আমার কোনও আশা নাই, প্রকৃতিতে লীন হইতেছি, লীন হওয়াই আমার গতি, এই সকল ভাব তমঃপ্রধান অপ্রবৃত্তি ও অপ্রকাশজনক। যাঁহারা তামসিক অহঙ্কারে ক্লিষ্ট, তাঁহাদের গর্ব্ব নাই, অথচ অহঙ্কার পূর্ণমাত্রায় আছে, কিন্তু সেই অহঙ্কার অধোগতি, নাশ ও শূন্যব্রহ্মপ্রাপ্তির হেতু। যেমন গর্ব্বের অহঙ্কার আছে তেমনই নম্রতার অহঙ্কারও আছে, যেমন বলের অহঙ্কার আছে, তেমনই দুর্ব্বলতার অহঙ্কারও আছে। যাঁহারা তামসিকভাবে গর্ব্বহীন, তাঁহারা অধম, দুর্ব্বল, ভয়ে ও নিরাশায় পরপদানত। তামসিক নম্রতা, তামসিক ক্ষমা, তামসিক সহিষ্ণুতার কোনও মূল্য নাই ও কোনও সুফল নাই। যিনি সর্ব্বত্র নারায়ণকে দর্শন করিয়া সকলের নিকট নম্র, সহিষ্ণু ও ক্ষমাবান্ হন, তাঁহারই পুণ্য হয়। যিনি এই সকল অহঙ্কৃত বৃত্তি পরিত্যাগ করিয়া ত্রৈগুণ্যময়ী মায়াকে অতিক্রম করেন, তাঁহার গর্ব্বও নাই, নম্রতাও নাই, ভগবানের জগন্ময়ী শক্তি তাঁহার মনপ্রাণরূপ আধারে যে ভাব দেন, তিনি তাহা লইয়া সন্তুষ্ট, অনাসক্ত ও অটল শান্তি ও আনন্দ প্রাপ্ত হইয়া থাকেন। তামসিক অহঙ্কার সর্ব্বথা বর্জ্জনীয়।
অর্থাৎ যাহা দেখি, যাহা করি, যাহা ভাবি, সবই তাঁহার মধ্যে দেখা, তাঁহার চিন্তায় যেন বস্ত্রে আচ্ছাদিত করা হইল শ্রেষ্ঠ পথ, সেই আবরণকে পাপ ও অধর্ম্ম ভেদ করিতে অসমর্থ। মনের মধ্যে সকল কর্ম্মে বাসনা ও আসক্তি ত্যাগ করিয়া কিছু না কামনা করিয়া কর্ম্মের স্রোতে যাহা পাই, তাহা ভোগ করিব, সকল কর্ম্ম করিব, দেহ রক্ষা করিব, ইহাই ভগবানের প্রিয় আচরণ এবং শ্রেষ্ঠ ধর্ম্ম। ইহাই প্রকৃত নিবৃত্তি। বুদ্ধিই নিবৃত্তির স্থান, প্রাণে ও ইন্দ্রিয়ে প্রবৃত্তির ক্ষেত্র। বুদ্ধি প্রবৃত্তি দ্বারা স্পৃষ্ট হয় বলিয়া যত গোল। বুদ্ধি নির্লিপ্তভাবে সাক্ষী ও ভগবানের prophet বা spokesman হইয়া থাকিবে, নিষ্কাম হইয়া তাঁহার অনুমোদিত প্রেরণা প্রাণ ও ইন্দ্রিয়কে জ্ঞাপন করিয়া দিবে, প্রাণ ও ইন্দ্রিয় তদনুসারে স্ব স্ব কর্ম্ম করিবে। কর্ম্ম ত্যাগ অতি ক্ষুদ্র, কামনার ত্যাগ প্রকৃত ত্যাগ। শরীরের নিবৃত্তি নিবৃত্তি নহে, বুদ্ধির নির্লিপ্ততাই প্রকৃত নিবৃত্তি।
মানবজাতির মধ্যে দুই প্রকার জীব জন্মগ্রহণ করে। যাঁহারা আস্তে আস্তে ক্রমবিকাশের স্রোতে অগ্রসর হইয়া অন্তর্নিহিত দেবত্ব প্রকাশ করিতেছেন, তাঁহারা সাধারণ মনুষ্য। যাঁহারা সেই ক্রমবিকাশের সাহায্যার্থ বিভূতিরূপে জন্মগ্রহণ করেন, তাঁহারা স্বতন্ত্র। তাঁহারা যে জাতির মধ্যে ও যে যুগে অবতরণ করেন, সেই জাতির চরিত্র ও আচার, সেই যুগের ধর্ম্ম গ্রহণপূর্ব্বক ঐশ্বরিক শক্তি ও স্বভাবের বলে সাধারণ মানবের অসাধ্য কর্ম্ম সাধন করিয়া জগতের গতি কিঞ্চিৎ পরিবর্ত্তন করিয়া ইতিহাসে অমর নাম রাখিয়া স্বলোকগমন করেন। তাঁহাদের কর্ম্ম ও চরিত্র মানুষের প্রশংসা ও নিন্দার অতীত। প্রশংসা করি বা নিন্দা করি, তাঁহারা ভগবদ্দত্ত কার্য্য করিয়া গিয়াছেন। মানবজাতির ভবিষ্যৎ সেই কার্য্য দ্বারা নিয়ন্ত্রিত হইয়া নির্দ্দিষ্ট পথে খরস্রোতে বহিবে। সিজার, নেপোলিয়ন, আকবর, শিবাজী এইরূপ বিভূতি। জাপানের মহাপুরুষ হিরোবূমি ইতোও এই শ্রেণীর ভুক্ত এবং যাঁহাদের নাম উল্লেখ করিলাম তাঁহাদের একজনও গুণে, প্রতিভায় বা কর্ম্মের মহত্ত্বে ও ভবিষ্যৎ ফলে ইতোর অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন না। ইতোর ইতিহাসে ও জাপানের অভ্যুদয়ে, তাঁহার প্রধান স্থান সকলেই অবগত আছেন, কিন্তু সকলেই না-ও জানিতে পারেন যে, ইতোই সেই অভ্যুদয়ের ক্রম, উপায় ও উদ্দেশ্য উদ্ভাবন করিয়া শেষ পর্য্যন্ত একা এই মহৎ পরিবর্ত্তন করিয়াছেন, জাপানের আর সকল মহাপুরুষ তাঁহার হস্তের যন্ত্র মাত্র। ইতোই জাপানের ঐক্য, জাপানের স্বাধীনতা, জাপানের বিদ্যাবল, সৈন্যবল, নৌসেনাবল, অর্থবল, বাণিজ্য, রাজনীতি মনে কল্পনা করিয়া কার্য্যে পরিণত করিয়াছিলেন। তিনিই ভাবী জাপানের সাম্রাজ্য প্রস্তুত করিতেছিলেন। যাহা করিয়াছেন, প্রায়ই অন্তরালে দাঁড়াইয়া করিয়াছেন। জার্ম্মাণীর কাইসার ওয়িলহেম বা বিলাতের লয়েড জর্জ্জ যাহা করিতেছেন, যাহা ভাবিতেছেন, সমস্ত জগৎ তখনই তাহা জানিতে পারে। ইতো যাহা ভাবিতেছিলেন, যাহা করিতেছিলেন, কেহ জানিত না — যখন তাঁহার নিভৃত কল্পনা ও চেষ্টা ফলীভূত হইল, তখন জগৎ বিস্মিত হইয়া বুঝিতে পারিল, ইহাই এতদিন প্রস্তুত হইতেছিল। অথচ কি প্রকাণ্ড কার্য্য! কি অদ্ভুত প্রতিভা সেই কার্য্যে প্রকাশ পাইতেছে! যদি ইতো নিজে মনের কল্পনা প্রকাশ করিতে অভ্যস্ত হইতেন, সমস্ত জগৎ পদে পদে তাঁহাকে উন্মত্ত অসাধ্যসাধন-প্রয়াসী ও ব্যর্থ-স্বপ্নের অনুরক্ত Idealist বলিয়া উপহাস করিত। কে বিশ্বাস করিত যে, পঞ্চাশ
রূপ নৃশংস উপায়ে এই কঠোর কার্য্য সমাধান করিবার চেষ্টা করিলেন? কতক পরিমাণে অতিরিক্ত দেশহিতৈষিতায় ও সাম্রাজ্যলিপ্সায়। ভগবানের বিভূতিও মানবশরীরে অবতরণ করিলে মানব স্বভাব নিজ নির্ম্মল বুদ্ধির উপর আরোপ করিয়া জগতের কার্য্য করেন। ইতো জাপানী, যেমন জাপানীর গুণ তেমনই জাপানীর দোষ তাঁহার শরীরে বিদ্যমান ছিল। কোরিয়া যদি চিরকাল জাপান-সাম্রাজ্যের অন্তর্গত হইয়া থাকে, তাহা হইলে জাপানের গৌরব ও বলবৃদ্ধি হইবে এবং উত্তর আসিয়ায় তাহার প্রতিষ্ঠা ও বিস্তারের পথ নিষ্কণ্টক হইবে। কিন্তু আর এক কারণ নির্ণয় করা যায় — স্বকৃত পাপের ফলে কোরিয়াবাসীকে এই লাঞ্ছনা ভোগ করিতে হইল। যখন বিজাতীয় বিদেশীয় বিধর্ম্মী রুশরাজ্য কোরিয়ায় তাহার সর্ব্বনাশী বিস্তার আরম্ভ করিল, তখন কোরিয়াবাসীর স্বাধীনতালিপ্সা জাগে নাই, তাহারা স্বাধীনতানাশের ভয়ে আশঙ্কিত হয় নাই, বরং চীনের বিদ্বেষে, জাপানের বিদ্বেষে রুশের সহিত সন্ধি ও সখ্যস্থাপন পূর্ব্বক নিজের বিনাশ, জাপানের বিনাশ, চীনের বিনাশ, সমস্ত আসিয়াখণ্ডের স্বাধীনতার বিনাশে জানিয়া বুঝিয়া সাহায্য করিতেছিল। এই পাপ সামান্য পাপ নহে; কতকাল কোরিয়াকে তাহার প্রায়শ্চিত্ত ভুগিতে হইবে, তাহার ইয়ত্তা নাই। আবার যখন জাপান আসিয়ার রক্ষক ও পরিত্রাতা হইয়া কোরিয়ায় অবতরণ করিল, রুশকে উত্তর আসিয়ার কেল্লা হইতে অল্পদিনে বিদূরিত করিল, কোরিয়াবাসী তাহার শ্বেতবর্ণ বন্ধুর দুঃখে দুঃখী হইয়া জাপানের বিরুদ্ধাচরণ করিল। শেষে যখন জাপানের অত্যাচারে অধীর হইল, তখনও স্বীয় মনুষ্যত্ব বলে উঠিবার চেষ্টা না করিয়া প্রথম রুশের সহিত ষড়যন্ত্র, পরে তাহাতেও বিফলমনোরথ হইয়া য়ুরোপের দ্বারে কাঁদিবার জন্য পাশ্চাত্যদেশে প্রতিনিধি পাঠাইল। কি আশ্চর্য্য প্রভেদ! শত্রুনিপীড়িত হইয়া জাপান ও চীন যখন য়ুরোপে প্রতিনিধিসঙ্ঘ (Commission) পাঠাইল, সে কি উদ্দেশ্যে গেল? শত্রুর মধ্যে কি বিদ্যা, কি গুণ, কি প্রণালী ও শৃঙ্খলা আছে যাহার দ্বারা তাহারা অজেয় ও দুর্দ্ধর্ষ পরাক্রমশালী হইয়াছে, তাহা জানিয়া স্বদেশে সেই বিদ্যা, গুণ, প্রণালী ও শৃঙ্খলা সংস্থাপন করিয়া স্বাধীনতা রক্ষা ও শত্রুর বিনাশের পথ উন্মুক্ত করিবার জন্য সেই প্রতিনিধিসঙ্ঘ পাঠাইবার উদ্দেশ্য। আর সেই অবস্থায় কোরিয়াবাসীর প্রতিনিধিসঙ্ঘ কেন য়ুরোপে ছুটিল? অর্থলোলুপ, পরদেশলোলুপ পাশ্চাত্য জাতির নিকট কাঁদিয়া তাহাদিগকে জাপানের বিরুদ্ধে উত্তেজিত করিবার জন্য সেই ভিক্ষুকযাত্রার উদ্দেশ্য। মূর্খও জানে যে কৃতকার্য্য হইলে জাপানের সর্ব্বনাশ হইত, কিন্তু কোরিয়ার স্বাধীনতালাভ হইত না। এই
আধার আছে, কিন্তু ভ্রাতৃত্বের প্রাণরক্ষক অক্ষয় কোন শক্তি চাই যাহাতে সেই প্রতিষ্ঠা অক্ষুণ্ণ, সেই আধার চিরস্থায়ী বা নিত্য নূতন হইয়া থাকে। ভগবান এখনও সেই শক্তি প্রকাশ করেন নাই। তিনি রাম, কৃষ্ণ, চৈতন্য, রামকৃষ্ণরূপে অবতীর্ণ হইয়া মানবের কঠোর স্বার্থপূর্ণ হৃদয়ে প্রেমের উপযুক্ত পাত্র হইবার জন্য প্রস্তুত করিতেছেন। কবে সেই দিন আসিবে যখন তিনি আবার অবতীর্ণ হইয়া চিরপ্রেমানন্দ মানবহৃদয়ে সঞ্চারিত ও স্থাপিত করিয়া পৃথিবীকে স্বর্গতুল্য করিবেন?
লালমোহন অসাধারণ বাগ্মী ছিলেন। ইংরাজী ভাষায় তাঁহার অসাধারণ অধিকার ছিল। বিলাতে অনেকে তাঁহার বক্তৃতা বিদেশীর বলিয়া বুঝিতে পারিত না। ইলবার্ট বিলের আন্দোলনকালে ব্যারিষ্টার ব্রানসন যখন টাউন হলে বাঙ্গালীদিগকে গালি দেন তখন লালমোহন ঢাকায় নর্থব্রুক হলে যে বক্তৃতা করিয়াছিলেন, তাহার তীব্রতার তুলনা নাই। সেই বক্তৃতার ফলে ব্রানসন ভারতবাসী অ্যাটর্ণী-কর্ত্তৃক বর্জ্জিত হইয়া ভারতবর্ষ ত্যাগ করিতে বাধ্য হয়েন।
দেখা গেল যে, গীতোক্ত সমতাবাদের উপর লণ্ডন অধিবেশন প্রতিষ্ঠিত হইতে পারে না। আর এক যুক্তি প্রদর্শিত হইতেছে। তাহাতে পরিণাম-চিন্তা পরিবর্জ্জিত হয় নাই। অধিবেশনের সমর্থকগণ বলিতেছেন, আর কোনও ফল হউক বা না হউক, লণ্ডনে যুক্ত মহাসভা সংস্থাপন হইবে। লাহোরে সেই আশা করা বৃথা; লণ্ডনেই সমস্ত দেশের আশা ও আকাঙ্ক্ষা ফলীভূত হইবে। কথাটী বিশেষ শ্রবণ-সুখোৎপাদক বটে। ইহার কোন সায় থাকিলে আমরাও লণ্ডন অধিবেশনের পক্ষপাতী হইতাম। আমরাও জানি যে লাহোরে যুক্ত মহাসভা স্থাপনের কোনও আশা নাই, কখন সেই আশা পোষণও করি নাই। কিন্তু সমস্ত দেশের আশা ও আকাঙ্ক্ষা যদি দেশেই সফল করিবার উপায় ও আশা নাই, তবে সুদূর বিদেশে সেই আশা ও আকাঙ্ক্ষা সফল হইবে, এই অদ্ভুত যুক্তির যাথার্থ্যতার সম্বন্ধে আমরা প্রত্যয়ান্বিত হইতে পারিলাম না। সেইরূপ সফলতার কি মূল্য বা কি স্থায়িত্ব হইতে পারে? বুঝিলাম মেহতা গোখলে কৃষ্ণস্বামী তথায় অনুপস্থিত হইলে যুক্ত মহাসভার সমর্থক প্রস্তাব গৃহীত হইতে পারে। বুঝিলাম, তাঁহারা উপস্থিত হইলেও ছাত্রদিগের উৎসাহে উৎসাহিত হইয়া বঙ্গদেশের মধ্যপন্থীগণ সেইরূপ প্রস্তাব গ্রহণ করিতে সাহসী হইতে পারেন। কিন্তু তাহার পরে কি হইবে? দেশে
ভগবান শ্রীরামকৃষ্ণদেবের উক্তি ও তাঁহার সম্বন্ধে যে সমস্ত পুস্তক রচিত হইয়াছে তৎপাঠে জানা যায় যে তিনি দেশে যে নূতন ভাব গঠিত হইয়াছে, যে ভাবরাশি সমগ্র ভারতবর্ষকে প্লাবিত করিয়া ফেলিতেছে, যে ভাবতরঙ্গে মত্ত হইয়া কত যুবক সমস্ত তুচ্ছ করিয়া আত্মাহুতি প্রদান করিতেছে, সে ভাবের কথা তিনি কিছুই বলেন নাই, সর্ব্বভূতান্তর্য্যামী ভগবান তাহা দেখেন নাই; এ কথা কিরূপে বিশ্বাস করিতে পারি? যাঁহার পদস্পর্শ পৃথিবীতে সত্যযুগ আনয়ন করিয়াছে, যাঁহার স্পর্শে ধরণী সুখমগ্না, যাঁহার আবির্ভাবে বহুযুগ সঞ্চিত তমোভাব বিদূরিত, যে শক্তির সামান্য মাত্র উন্মেষে দিগদিগন্তব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে; যিনি পূর্ণ, যিনি যুগধর্ম্ম প্রবর্ত্তক, যিনি অতীত অবতারগণের সমষ্টি স্বরূপ, তিনি ভবিষ্যৎ ভারত দেখেন নাই বা তৎসম্বন্ধে কিছু বলেন নাই এ কথা আমরা বিশ্বাস করি না – আমাদের বিশ্বাস যাহা তিনি মুখে বলেন নাই, তাহা তিনি কার্য্যে করিয়া গিয়াছেন। তিনি ভবিষ্যৎ ভারতকে, ভবিষ্যৎ ভারতের প্রতিনিধিকে আপন সম্মুখে বসাইয়া গঠিত করিয়া গিয়াছেন। এই ভবিষ্যৎ ভারতের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ। অনেকে মনে করেন যে স্বামী বিবেকানন্দের স্বদেশপ্রেমিকতা তাঁহার নিজের দান। কিন্তু সূক্ষ্মদৃষ্টিতে দেখিলে বুঝিতে পারা যায় যে তাঁহার স্বদেশপ্রেমিকতা তাঁহার পরম পূজ্যপাদ গুরুদেবেরই দান। তিনিও নিজের বলিয়া কিছু দাবী করেন নাই। লোকগুরু তাঁহাকে যে ভাবে গঠিত করিয়াছিলেন তাহাই ভবিষ্যৎ ভারতকে গঠিত করিবার উৎকৃষ্ট পন্থা। তাঁহার সম্বন্ধে কোন নিয়ম বিচার ছিল না – তাঁহাকে তিনি সম্পূর্ণ বীরসাধক ভাবে গঠন করিয়াছিলেন। তিনি জন্ম হইতেই বীর, ইহা তাঁহার স্বভাবসিদ্ধ ভাব। শ্রীরামকৃষ্ণদেব তাঁহাকে বলিতেন, “তুই যে বীর রে”! তিনি জানিতেন যে, তাঁহার ভিতর যে শক্তি সঞ্চার করিয়া যাইতেছেন কালে সেই শক্তির উদ্ভিন্ন ছটায় দেশ প্রখর সূর্য্যকর জালে আবৃত হইবে। আমাদের যুবকগণকেও এই বীরভাবে সাধন করিতে হইবে। তাহাদিগকে বেপরওয়া হইয়া দেশের কার্য্য করিতে হইবে এবং অহরহ এই ভগবৎ-বাণী স্মরণপথে রাখিতে হইবে “তুই যে বীর রে”!
আর্য্যসমাজ স্বামী দয়ানন্দের সৃষ্টি। তিনি যে ভাব ও প্রেরণা দিয়া গিয়াছেন, আর্য্যসমাজ যতদিন সেইভাবে ভাবান্বিত এবং সেই প্রেরণায় অনুপ্রাণিত রহিবে, ততদিন তাহার তেজ, বৃদ্ধি ও সৌভাগ্য থাকিবে। বিভূতি বা মহাপুরুষ কোনও বিশেষ ভাব লইয়া পৃথিবীতে অবতীর্ণ হন, সেই ভাব প্রকাশ করিয়া তাহার বলে জগতের উপকারী মহৎ কার্য্য করিয়া যান, বা নিজ ভাবের সঞ্চারে ও বিস্তারে শক্তির একটী বিশেষ কেন্দ্র স্থাপন করিয়া যান। তাঁহার সংস্থাপিত সংস্থা বড় হউক বা ছোট হউক সেই সংস্থা সেই বিভূতি বা মহাপুরুষের প্রতিনিধি হইয়া জগতে তাঁহার আরব্ধ কার্য্য করিতে থাকে। যে দিন সংস্থায় মহাপুরুষের ভাব মলিন হইবে বা তিরোহিত হইবার লক্ষণ হইবে, সেই দিন হয় ইহা বিনষ্ট হইবে নয় অন্য আকার ও অন্য ভাব গ্রহণ করিয়া জগতের অনিষ্ট করিতে আরম্ভ করিবে। তখন অন্যান্য মহাপুরুষ জন্মগ্রহণ করিয়া সংস্থার বিনাশ ঠেকাইতে পারেন এবং অনিষ্টের মাত্রা কমাইতে পারেন, কিন্তু আসল ভাব ফিরাইয়া আনিতে পারেন না। আর্য্যসমাজের সংস্থাপক তেজস্বী স্বামী দয়ানন্দের ভাবের মধ্যে আমরা তিন তত্ত্ব পাই, পুরুষার্থ, স্বাধীনতা এবং কর্ম্ম। এই তিনটিকে অবলম্বন করিয়া তাঁহার প্রচারিত ধর্ম্ম কর্ম্মঠ তেজস্বী স্বাধীনতাপ্রিয় পঞ্জাবী জাতির প্রিয় হইয়াছে, অতুল্য কর্ম্মশৃঙ্খলা, কার্য্যসিদ্ধি এবং উত্তরোত্তর উন্নতি দেখাইতে পারিয়াছে। কিন্তু এখন যে পরীক্ষা আসিয়াছে, আর্য্যসমাজ উত্তীর্ণ হইবে তাহা আমাদের
য়ুরোপীয়গণ যখন প্রথম আর্য্যসাহিত্য আবিষ্কার করেন, তখন তাঁহাদের এমন আনন্দ হয় যে সমুচিত প্রশংসা করিবার কথাও জোটে না এবং পণ্ডিতগণ যাহা বলেন, তাহা ধ্রুব সত্য বলিয়া গ্রহণ করেন। পরে পাশ্চাত্য হৃদয়ে ঈর্ষার বহ্নি প্রজ্বলিত হয় এবং অনেকে সেই ঈর্ষার বশে সংস্কৃত ভাষা ও বিপুল সাহিত্য ব্রাহ্মণদের জাল জোচ্চুরি বলিয়া উড়াইবার চেষ্টা করেন। সেই চেষ্টা যখন হয়, য়ুরোপীয় পণ্ডিতেরা নূতন ফন্দী বাহির করিলেন; তাঁহারা প্রমাণ করিতে চেষ্টা করিলেন যে, কিছুই হিন্দুর নিজস্ব নাই, সবই বিদেশ হইতে আমদানী। রামায়ণ ও মহাভারত হোমরের অনুকরণ, জ্যোতিষ, কাব্য, নাটক, আয়ুর্ব্বেদ, শিল্প, চিত্রকলা, স্থাপত্য বিদ্যা, গণিত, দেবনাগরী অক্ষর, পঞ্চতন্ত্র, যাহা যাহা ভারতের গৌরব বলিয়া প্রসিদ্ধ, সবই গ্রীস, ইজিপ্ত, বাবুলোন ইত্যাদি দেশ হইতে ধার করা, এবং গীতা খ্রীষ্টধর্ম্ম হইতে চোরাই মাল; হিন্দুধর্ম্মে যদি কোন গুণ থাকে, তাহা বৌদ্ধধর্ম্মের দান, – আর পাছে বলি, বুদ্ধ ত ভারতবাসী, তখন এই অদ্ভুত কল্পনা আবিষ্কার করিলেন যে বুদ্ধ মোঙ্গল বা তুরষ্ক জাতীয়; শাক্যগণ, শক বা Scythian; এই সময়ে এই মত প্রচার হয় যে, কর্ম্মবাদ ও পুনর্জ্জন্মবাদ বুদ্ধের পূর্ব্ববর্ত্তী হিন্দুধর্ম্মে ছিল না, বুদ্ধই এই মত সৃষ্টি করিলেন। সেইদিন দেখিলাম Hindu Spiritual Magazineএর শ্রদ্ধেয় সম্পাদক মত প্রচার করিয়াছেন যে এই কথা সত্য, বেদে পুনর্জ্জন্মবাদ নাই, পুনর্জ্জন্মবাদ হিন্দু-ধর্ম্মের অঙ্গ নয়। জানি না সম্পাদক মহাশয় এই কথা স্বয়ং বেদাধ্যয়ন করিয়া বলিয়াছেন, না ইহা পাশ্চাত্য পণ্ডিতের প্রতিধ্বনি মাত্র। আমরা দেখাইতে পারি এবং দেখাইব যে, যে উপনিষদগুলি পাশ্চাত্য পণ্ডিতগণও বুদ্ধের আবির্ভাবের পূর্ব্ববর্ত্তী বলিয়া স্বীকার করেন যে, উপনিষদগুলি বৈদিক জ্ঞানের চরম বিকাশ, সেই উপনিষদে পুনর্জ্জন্ম ধ্রুব ও গৃহীত সত্য বলিয়া সর্ব্বত্র উল্লিখিত আছে। কর্ম্মবাদও বেদে পাওয়া যায়। বৌদ্ধধর্ম্ম হিন্দুধর্ম্মের একটী শাখা মাত্র,
গুরুব্রহ্ম পুরুষোত্তম অক্ষর জগৎ বিকাশেও পুরুষ স্বরূপে সেই অনির্দ্দেশ্য ঐক্য ভোগ করে, ক্ষর পুরুষে যে বহু রূপ বিশিষ্ট ঐক্যও একই সময়ে একই আধারে ভোগ করে। পুরুষোত্তমের এই লীলা আমি…। এই দ্বিবিধ রসভোগেই অনন্তের পূর্ণতা।
দ্রষ্টা কর্ত্তা অনেক ভগবদ্বিভূতির অনেক চেষ্টায় আস্তে আস্তে বাহির করিয়া স্থূল জগতে প্রতিষ্ঠা করা অন্তর্য্যামীর অভিসন্ধি।
গীতা
কর্ম্মযোগের প্রধান তত্ত্ব
২। এই লোকে কর্ম্ম করাই শ্রেয়ঃ, কর্ম্ম করিতে করিতে শতবর্ষ বাঁচিতে ইচ্ছা কর। এইরূপ কর্ম্মযোগে — ত্যাগযুক্ত ভোগ যাহার লক্ষণ — মনুষ্যের বুদ্ধি স্বকৃত কর্ম্মে নির্লিপ্ত হইয়া থাকে; মনুষ্য তুমি, এই ভিন্ন অন্য উপায় তোমার নাই।
শঙ্করাচার্য্য ঈশা উপনিষদে জ্ঞানকাণ্ড ও কর্ম্মকাণ্ডের স্বতন্ত্র ও পরস্পরবিরোধী শিক্ষা বুঝিয়া সেইরূপ ব্যাখ্যা করিয়াছেন। শঙ্কর জ্ঞানমার্গপরায়ণ, অদ্বৈতবাদী, — বেদে সর্ব্বত্র জ্ঞানমার্গের প্রশংসা, কর্ম্মের হীনতা, অদ্বৈতবাদের পরিপোষক অর্থ দেখিয়াছেন। অন্য আচার্য্যগণ অন্যরূপ ব্যাখ্যা করিয়াছেন। যেখানে নানা মুনির নানা মত, আমরা কোন্ পথ অনুসরণ করিব? আমাদের বিবেচনায় প্রত্যেক শব্দের সরল স্বাভাবিক অর্থের উপর নির্ভর করিয়া উপনিষদ স্বয়ং কি বলে তাহা দেখিতে হয়; কোনও “বাদের” দিকে অর্থ টানিলে ব্যাখ্যার বিভ্রাট হয়। আর এক কথা স্মরণ করা উচিত। উপনিষদের ঋষিগণ তর্কবলে সিদ্ধান্তে উপনীত হইয়া কোন কথার অবতারণা করেন নাই, — তাঁহারা দ্রষ্টা, যোগমার্গে যাহা দর্শন করিয়াছেন তাহাই ব্যক্ত করিয়াছেন, তাহাই তর্ক দ্বারা সমর্থন করিয়াছেন। কিন্তু তর্ক প্রমাণ নহে, দর্শনই প্রমাণ। যে তর্ক করিয়া সিদ্ধান্তে উপনীত হয় সে প্রকৃত দার্শনিক নহে; যে তত্ত্বদর্শী, সেই প্রকৃত দার্শনিক। এই দুই নিয়মের উপর নির্ভর করিয়া আমরা ঈশা উপনিষদের ব্যাখ্যায় প্রবৃত্ত হইলাম। প্রত্যেক শ্লোকের ব্যাখ্যা করিয়া পরে এই উপনিষদে যে জ্ঞানশিক্ষা প্রদত্ত হইয়াছে, তাহার আলোচনা করিব। ধর্ম্ম পত্রিকায় গীতার ব্যাখ্যা চলিতেছে, গীতার অনেক কথার প্রমাণ এই উপনিষদে পাওয়া যায় বলিয়া ঈশা উপনিষদের ও গীতার ব্যাখ্যা একসময়ে করা যুক্তিসঙ্গত বিবেচনা করিলাম।
এই জ্ঞান, এই সাধনের প্রথম রূপ ও অবস্থা আমরা দেখিতে পাই ঋগ্বেদে। ভারত-ইতিহাসের মুখেই আর্য্যধর্ম্ম মন্দিরের দ্বারস্থ স্তূপে খোদিত আদিলিপি। ঋগ্বেদই যে তাহার আদিম বাণী, সেকথা আমরা ঠিক নিঃসন্দেহে বলিতে পারি না , কারণ ঋগ্বেদের ঋষিগণও স্বীকার করেন যে তাঁহাদের অগ্রবর্ত্তী যাঁহারা ছিলেন, আর্য্য জাতির আদি পূর্ব্বপুরুষেরা, “পূর্ব্বে পিতরো মনুষ্যা”, এই পন্থা আবিষ্কার করিয়াছিলেন, তাঁহাদেরই দেবজীবনলাভের সাধনমার্গ পরবর্ত্তী মানবের সত্যের ও অমৃতত্বের পন্থা। তবে ইহাই বলেন, প্রাচীন ঋষিরা যাহা দেখাইয়াছিলেন নূতন ঋষিরাও তাহাই অনুসরণ করিতেছেন, যে দিব্য বাক্ উচ্চারণ করিয়াছিলেন পিতৃগণের সেই বাণীর প্রতিধ্বনি দেখিতে পাই ঋগ্বেদের মন্ত্রে, অতএব ঋগ্বেদে এই ধর্ম্মের যে রূপ দেখিতে পাই তাহাকেই তাহার আদিরূপ বলা যায়। ইহারই অতি মহৎ অতি উদার রূপান্তর উপনিষদের জ্ঞান, বেদান্তের সাধনা। বেদের বৈশ্বদেব্য জ্ঞান ও দেবজীবন সাধনা, উপনিষদের আত্মজ্ঞান ও ব্রহ্মপ্রাপ্তির সাধনা দুইটী সমন্বয়ধর্ম্মের উপর প্রতিষ্ঠিত — বিশ্বপুরুষ ও বিশ্বশক্তির নানা দিক, ব্রহ্মের সকল তত্ত্বকে একত্র করিয়া বৈশ্বদেব্য, সর্ব্বম্ ব্রহ্মের অনুভূতি ও অনুশীলন তাহার মূল কথা। তাহার পরে বিশ্লেষণের যুগ আরম্ভ হয়। সত্যের একটী না একটী খণ্ড দর্শন লইয়া বেদান্তের পূর্ব্ব ও উত্তর মীমাংসা, সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক বিভিন্ন সাধনা সৃষ্টি করে; শেষে খণ্ড দর্শনের খণ্ড লইয়া অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ, বৈষ্ণব শৈব পুরাণ তন্ত্র সমন্বয়ের চেষ্টাও কোনও দিন থামে নাই, গীতায়, তন্ত্রে, পুরাণেও সেই চেষ্টা দেখি, প্রত্যেকে কতকটা কৃতার্থও হইয়াছে, অনেক নূতন অধ্যাত্ম অনুভূতিও অর্জ্জন করা হইয়াছে, তবে বেদ উপনিষদের তুল্য ব্যাপকতা আর পাই না। ভারতের আদিম অধ্যাত্ম-বাণী যেন বুদ্ধির অতীত কোনও সর্ব্বব্যাপী উজ্জ্বল জ্ঞানালোক হইতে উদ্ভূত, যাহাকে অতিক্রম করা দূরের কথা, যেখানে পৌঁছানও বুদ্ধিপ্রধান পরবর্ত্তী যুগদের অসাধ্য বা কঠিন হইয়া যায়।
মহাযোগী সিদ্ধেশ্বর, আশুতোষ শূলী, কৈলাসশিখরবাসী! যাঁহার প্রভাবে কারণনিহিত বিশ্ব নিগূঢ় স্ববীজে, রক্ষ মোরে, দৈত্যপ্রিয় মহেশ্বর। দৈত্য আমি অংশ তোর। দারুণ প্রচণ্ড নিষ্ঠুর অসহনীয় জ্বালাময়ী শক্তি মম চিত্তে জ্বলে সদা দাবানল সম। তব শক্তি জানি, তারে রোধি নাই শম্ভু। এই শক্তি বশে আছি ক্রূর চণ্ডকর্ম্মা ভীম সিংহনাদে পূরি’ দশদিক বিশ্বে বিচরণ করি সদা, দলি মানবের ক্ষণস্থায়ী সৃষ্টি, বধি গর্ব্বিত ক্ষত্রিয়ে, পাষণ্ড ব্রাহ্মণভণ্ডে, এই শক্তিস্রোতে পুরাতন ভাঙ্গি টুটি নবীন প্রয়াসী। ব্রাহ্মণের ছলনায় অন্ধ নরজাতি। ব্রাহ্মণের কুশিক্ষায় পদানত সদা মনুষ্যত্ব হারাইয়া দাসত্বে ব্যসনী স্বধর্ম্ম ভুলেছে নর, অনার্য্য দুর্ব্বল নীচ ক্ষুদ্রকর্ম্মা। মহতী বেদান্ত শিক্ষা বিকৃত করিয়া নিত্য বিহরিছে ভণ্ড, ভেদনীতি প্রসারিয়া স্বার্থ-সিদ্ধি-পটু “মহান মহান আমি, পড় পদপ্রান্তে নরগণ,” এই রবে ধর্ম্ম সত্য সুখ মজাইয়া মানবের কঠিন নিগড়ে চিরকাল রাখে বাঁধি’। হে মহাতপস্বী, হে ভেদবিজয়ী প্রাজ্ঞ, প্রমথ-আশ্রয়, সমবুদ্ধি! তব রাজ্যে ব্রাহ্মণ চণ্ডাল সমান। অপক্ষপাতী ঈশ্বর সর্ব্বদা।
বন্ধু! প্রেমদীক্ষালাভে ভ্রান্ত সহৃদয়! সন্ন্যাস-আলস্যজালে ধৃত উচ্চাশয়! মহীয়ান সনাতন বিভূতি কৃষ্ণের পতিত কলিকলিলে ধর্ম্ম-অধর্ম্মের! বৃথা কর তিরস্কার, নিন্দা কর পথ। বুঝিবে না তুমি মোর উগ্র মনোরথ। অজ্ঞানের দাস হলে সত্ত্ব মিশ্র তমে নচেৎ এ উগ্রকর্ম্মে তব প্রিয়তমে চিনিতে, চিনিতে কৃষ্ণে। বোঝ তুমি রাধা তারে বোঝ নাই, পৃথ্বী-অসুর-সম্বাধা হেরিয়া যে নামে সদা কাঁপায়ে অচল উল্টাইয়া শূলস্পর্শে গূঢ় সিন্ধুতল। বোঝ তুমি বাঁশী, বোঝ তুমি বৃন্দাবন, বোঝ নাই কংস হত্যা, কুরুক্ষেত্র রণ। পরম বৈষ্ণব তুমি, কর বুদ্ধ-স্তব। বিষ্ণু রুদ্র এক দেহ, ভিন্ন অবয়ব ভুলেছ কি? ভুলেছ কি দয়ার ভাণ্ডার, ক্রূর হত্যাকারী কল্কী এক অবতার। রুদ্র কল্কীভাব বুকে সম্বরিয়া কানু রাধার চরণপ্রান্তে পাতিয়াছে জানু। পূর্ণ দয়া অবরুদ্ধ জননীর প্রাণে, ভৈরবী রাক্ষসী চণ্ডী মাতে উগ্র রণে। এই যে বৌদ্ধের ধর্ম্ম মায়ামোহ-সৃষ্ট অহিংসায় শ্লথচিত্ত, করুণায় ক্লিষ্ট, করিবে না তীব্র লিপ্সা জগতের হিতে, ধরিবে না জ্ঞান-অসি অজ্ঞান খণ্ডিতে। দীনতায় তেজোহীন, আলস্যে নিঃসার, মাথার মুণ্ডন, ভুঁড়ির বর্দ্ধন সার,
বুদ্ধের নহে এ ভাব। মায়ামুক্ত ধীর কঠোর তপস্বীশ্রেষ্ঠ সেও মহাবীর। বন্ধুচিত্ত দলি পায়ে মত্ত মহাব্রতে, ফিরে না তাকায়ে, গেল একদৃষ্ট পথে। এই যে বৈষ্ণবতন্ত্র বিগলিতচিত্ত, শ্লথতায় কারুণিক, দৌর্ব্বল্যে নিবৃত্ত, সতত অলসগাত্র, কৃপাবিদ্ধ-মর্ম্ম, আধ্যাত্মিক কামমদে বীর্য্যহারা ধর্ম্ম, বিশ্ববীর শ্রীকৃষ্ণের আরাধক বলে তাঁর বাক্য, তাঁর ধর্ম্ম কর্ম্মে বাক্যে দ’লে, “দয়া” “প্রেম” বলি সদা, যাথার্থ্য দয়ার, — প্রেমের প্রখর সত্য করেছে অসার, — নহে চৈতন্যের দীক্ষা। প্রচণ্ড সুধীর তীব্র প্রেম, তীব্র ক্ষমা, তমোমুক্ত বীর গৌরাঙ্গ সে শচীসূত। দেখনি সাগর? গুপ্ত মহেশ্বর যেন, — অগণন স্তর, নিশ্চল নিগূঢ় শান্ত, অলক্ষ্য বিস্তার, — অগণন নীল নৃত্য উপরে তাহার। হাসিছে কাঁদিছে ঢেউ, বিশাল তরঙ্গে পায়ে পড়ে পৃথিবীর, চুম্বে নানা রঙ্গে। কিন্তু সে আনন্দময় লীলা ক্রীড়া জলধির হইবে না কভু যদি, প্রতিষ্ঠা গভীর, অচল অতল গুহ্য করে না ধারণ গূঢ়চেতা মহাসিন্ধু অমাপ্য যোজন স্বদীপিত অন্ধকারে নীরবে একেলা। মহতী সে স্তব্ধতায় এই নৃত্য খেলা। দেখ নাই পুনঃ যবে বায়ুর তাড়নে ক্রুদ্ধ উঠে অনিরুদ্ধ, — যোজনে যোজনে গরজিছে ভীম সিন্ধু নির্দ্দয় অপার,